Skip to content

পলাশে মানবাধিকার কমিশনের পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি
বাংলাদেশ মানবাধিকার কমিশন নরসিংদীর, পলাশ উপজেলা শাখার নব গঠিত কমিটির পরিচিতি ও মত বিনিময় সভা শনিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
পলাশ শাখার সভাপতি বিল্লাল হোসেন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানবাধিকার কমিশনের নরসিংদী জেলা শাখার সভাপতি মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, জেলা সদর শাখার সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন, জেলা আঞ্চলিক শাখার সভাপতি আক্তার হোসেন দুলাল, পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম শফি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার ও উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক আবুল কাশেম সহ উপজেলা কমিটি নেত্রীবৃন্দ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫