Skip to content

বাগেরহাটে কৃষিপণ্যের প্রথম হিমাগার চালু

বাগেরহাট প্রতিনিধি
স্থানীয়ভাবে উৎপাদিত সবজি ও মাছসহ পঁচনশীল পণ্য সংরক্ষনের জন্য বাগেরহাট জেলায় এই প্রথম হিমাগার (কোল্ডস্টোরেজ) চালু করা হয়েছে।
শনিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার মাঝিডাঙ্গা এলাকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বি.ই কোল্ড স্টোরেজ এ্যান্ড এ্যাগ্রো প্রোসেসিং লিঃ নামের এই হিমাগার উদ্বোধন করেন বাগেরহাট জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু।
বি.ই কোল্ড স্টোরেজ এ্যান্ড এ্যাগ্রো প্রোসেসিং লিঃ এর স্বত্ত্বাধিকারী লিয়াকত হোসেন লিটনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, মোংলা বন্দর ক্লিয়ারিং এ্যান্ড ফরওয়ার্ডিং (সিএ্যান্ড এফ) এ্যাসোসিয়েশনের সভাপতি সুলতান আহমেদ, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু, গোটাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শমসের আলী, পৌর কাউন্সিলর তানিয়া আক্তার, আসমা আজাদ, সরদার শামীম আহসানসহ বিভিন্ন ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
বি.ই কোল্ড স্টোরেজ এ্যান্ড এ্যাগ্রো প্রোসেসিং লিঃ এর স্বত্ত্বাধিকারী লিয়াকত হোসেন লিটন বলেন, আমার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এই অঞ্চলের কৃষকদের পণ্য সঠিক দামে বিক্রি ও ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যেই এই হিমাগার নির্মাণ করেছি। হিমাগার পরিচালনার জন্য ইতোমধ্যে দক্ষ জনবল নিয়োগ সম্পন্ন করেছি। বাগেরহাট সদর উপজেলার মাঝিডাঙ্গা এলাকায় সাড়ে ৫ একর জমির উপর নির্মিত ৩২ হাজার বর্গফুটের এই প্রতিষ্ঠানটি জেলার একমাত্র হিমাগার। এই হিমাগারে বর্তমানে ৩ হাজার ২০০ টন পণ্য রাখা যাবে। ভবিষ্যতে এর ধারণ ক্ষমতা ১০ হাজার টন পর্যন্ত করার পরিকল্পনা রয়েছে উদ্যোক্তার। এই হিমাগার চালু হলে এই অঞ্চলের উৎপাদিত সবজি, সাদা মাছ, ইলিশ মাছ ও বিভিন্ন ফল সংরক্ষন ও বাজারজাতে ইতিবাচক পরিবর্তন আসবে। সেই সাথে এলাকার কৃষি ক্ষেত্রেও ব্যাপক ভূমিকার রাখবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫