Skip to content

পলাশে ধর্ষণের অভিযোগে রাকিব মিয়া গ্রেফতার

বিল্লাল হোসেন
নরসিংদীঃ
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা থেকে রাকিব মিয়া (২৮) নামে এ বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রাকিব মিয়া উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার আটিয়াগাঁও গ্রামের মতিউর রহমানের ছেলে।
রাকিব মিয়া পেশায় একজন গার্মেন্টস শ্রমিক। তথ্যটি নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, সম্প্রতি পৌর এলাকার আটিয়াগাঁও গ্রামের মতিউর রহমানের বখাটে ছেলে রাকিব মিয়া একই গ্রামের ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণে অভিযোগ রয়েছে।
তিনি জানান, পাশাপাশি বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয় দেখানো হয়। শুক্রবার সন্ধ্যার দিকে শিশুটির পায়ুপথ দিয়ে অতিমাত্রায় রক্তক্ষরণ হলে শিশুটির পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বায়ুপথে ধর্ষণ হওয়ার ঘটনাটি অবগত করে।
তিনি আরও জানান, ওই দিনেই দ্রুত পুলিশ পাঠিয়ে বিষয়টি তদন্ত করে অভিযুক্ত বখাটে রাকিব মিয়াকে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫