নকিব সিরাজুল হক
বাগেরহাট প্রতিনিধি:
শুক্রবার প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে বঙ্গোপসাগরে নিখোজ হওয়া ৩ জেলেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে মোংলা কোস্টগার্ড। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন কোস্টগার্ডের লেঃ কমান্ডার (বিএন) আব্দুর রহমান।
এ সময় জানানো হয়,নিখোজ জেলেদের উদ্ধার করতে কোস্টগার্ডের সার্চ এন্ড রেসকিউ টিম উদ্ধার অভিযান পরিচালনা করে। দুবলার চরের দক্ষিনে গিয়ে নিখোজ জেলেদের জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। তাদেরকে দুবলার চরের আউটপোস্টে এনে খাবার এবং প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।
উদ্ধার হওয়া জেলেরা হচ্ছেন ১। আব্দুল্লাহ. পিতা- নাজমুল হোসেন, গ্রাম- কাশিপুর, উপজেলা:– রামপাল, বাগেরহাট। ২। রাজু শেখ, পিতা- আব্দুল হাকিম,গ্রাম- আমড়া তলা,উপজেলা মোংলা,বাগেরহাট। ৩। ইয়াকুব আলী, পিতা-হাসেম আলী, গ্রাম- শ্রিফলতলা, উপজেলা: রামপাল, বাগেরহাট। উদ্ধারকৃতদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জন্য খবর দেয়া হয়েছে। আর কোন জেলে বা ফিসিং বোট নিখোজ থাকলে তাদেরকে উদ্ধারের জন্য অভিযান অব্যহত রয়েছে বলে জানানো হয়।
বঙ্গোপসাগরে নিখোজ ৩ জেলে জীবিত উদ্ধার
আপডেট :February 6, 2022
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
