Skip to content

নরসিংদীর ঘোড়াশালে তিন দিন পর যুবকের গলাকাটা লাশ উদ্ধার

বিল্লাল হোসেন
নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশে নিখোঁজের তিন দিন পর মীর মাইনুল হক (২৩) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
১২ ফেব্রুয়ারি শনিবার বিকালে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ঘোড়াশাল বাজারের টুথ অফিস (ডেন্টাল হাসপাতাল) থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত ওই যুবক ঘোড়াশাল পৌর এলাকার দক্ষিণ চরপাড়া গ্রামের মৃত আব্দুল ফেলু মীরের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত বৃহস্পতিবার বিকালে ঘোড়াশাল বাজারে আসার কথা বলে বাড়ি থেকে বের হয় মাইনুল। এরপর আর বাড়িতে ফিরেনি। তারপর থেকে মাইনুলের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। একপর্যায়ে মাইনুলের আর কোনো খোঁজ-খবর না পেয়ে পলাশ থানায় একটি নিখোঁজ জিডি করেন নিহতের স্ত্রী শ্রাবন্তী আক্তার (২০)। তারপর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেন থানা পুলিশ।
তথ্যটি নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, শুক্রবার সকালে নিহত মাইনুল হকের স্ত্রী থানায় এসে একটি নিখোঁজ জিডি করেন। এরপর মাইনুল হকের কল লোকেশন এনে জানতে পারি তার শেষ অবস্থা ঘোড়াশাল বাজার। তারপর থেকে বিষয়টি নিয়ে বিভিন্ন তদন্ত করার মধ্যেই খবর পাই যে নিহত মাইনুলের গলাকাটা লাশ তার কর্মস্থল টুথ অফিস ডেন্টাল হাসপাতালে পড়ে আছে। ওসি আরও বলেন, শনিবার বিকালে টুথ অফিস (ডেন্টাল হাসপাতাল) এর ডাক্তার শিহাবুল হক এসে অফিস খুলতেই দেখতে পায় ভিতরে গলাকাটা অবস্থায় নিহত মাইনুল হকের লাশটি পড়ে আছেন। এরপর থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। এঘটনার রহস্য উদ্ঘাটন করাসহ ঘাতককে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫