Skip to content

নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় এক ছাত্রী ও অজ্ঞাত কিশোর নিহত

বিল্লাল হোসেন

নরসিংদী প্রতিনিধি: পলাশ উপজেলার ঘোড়াশাল রেললাইনে অজ্ঞাত ১ কিশোর ও মাদ্রাসায় পড়ুয়া নবম শ্রেনীর এক ছাত্রী নিহত হয়েছে। আজ শনিবার ঘোড়াশাল রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ ঘোড়াশাল স্টেশন মাস্টারের বরাত দিয়ে জানান, আজ শনিবার রাত ১২টা থেকে সকাল ৬টার ভিতর ঘোড়াশাল রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক কিশোর নিহত হয়েছে।
এদিকে স্থানীয়রা জানান, আজ সকালে পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের খিলপাড়া দারুল উলুম দাখিল মাদ্রাসার ছাত্রী মিথিলা আক্তার ঘোড়াশাল প্রাণ আরএফএল পাবলিক স্কুলে করোনার টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করতে আসে। পরে বেলা সাড়ে ১১টার দিকে ঘোড়াশাল রেললাইনে ঘুরতে আসে ওই ছাত্রী।
এসময় ঢাকাগামী একটি আন্তঃনগর ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে গুরতর আহত হয় মিথিলা আক্তার। পরে উদ্ধার করে ঘোড়াশাল রওশন জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাকে ঢাকায় প্রেরণ করা হয়। ঢাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। নিহত মিথিলা ডাংগা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের মোঃ ইসমাইল মিয়ার মেয়ে।
ঘোড়াশাল রেলওয়ে স্টেশন মাস্টার নুরুল হুদা জানান, বেলা ১১টা ৩১ মিনিটে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ঘোড়াশাল স্টেশন এলাকার পার হয়। এর পর বেলা ১১টা ৪০ মিনিটে একই এলাকা পার হয় সূবর্ণ এক্সপ্রেস। তবে ওই ছাত্রী কোন ট্রেনের ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়েছে সেটি তিনি নিশ্চিত করতে পারেননি।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী বলেন, সকালে ঘোড়াশাল রেললাইন থেকে ১৭ বছর বয়সের অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় জানা যায়নি। কিশোরের মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫