আকরাম হোসেন রিপন
কাপাসিয়া থেকে:
গাজীপুর: কাপাসিয়া উপজেলার কাপাসিয়া মধ্যপাড়া গ্রামে পরকিয়া প্রেমের সন্দেহে স্বাসরোধে সুমাইয়া (১৯) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী জসিম উদ্দিন প্রধান (২৫) কে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ধামাচাপা দিতে স্ত্রীর লাশ খাটের নিচে লুকিয়ে রাখার দুই দিনের মাথায় পরিবারের লোকজনের সহায়তায় তা উদ্ধার করে থানা পুলিশ। জসিম ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছোট ছেলে। এ বিষয়ে সুমাইয়ার মা ফাতেমা বেগম বাদী হয়ে কাপাসিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
এজাহার সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলার হায়াতখাঁর চালা গ্রামের জজমিয়ার মেয়ে সুমাইয়ার সাথে পারিবারিক ভাবে প্রায় এক বছর আগে জসিমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মাঝে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহ লেগেই থাকত। এতে করে সুমাইয়া প্রায়ই বাপের বাড়ি চলে যেত।
জসিমের বড় ভাইয়ের স্ত্রী সোনিয়া জানান, গত শনিবার সকালে সুমাইয়ার মোবাইল ফোনে দীর্ঘ সময় কথা বলার সূত্র ধরে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হয়। এক পর্যায়ে জসিম স্ত্রী সুমাইয়া মোবাইল ফোন নিয়ে পালিয়ে গেছে বলে বাড়ি আশপাশের লোকজনের কাছে প্রচার দিয়ে তাকে খুঁজতে থাকে। ইতোমধ্যে সুমাইয়ার মা মেয়েকে খুঁজতে একাধিকবার জসিমের বাড়িতে আসলে তাকে পাওয়া যাচ্ছে না জানিয়ে সেও শাশুড়ির সাথে সুমাইয়াকে খুঁজতে বের হয়। পরে বাড়ির লোকজনের সন্দেহ হলে তারা জসিমকে রোববার রাতে একান্তে নিয়ে চাপ প্রয়োগ করলে সে হত্যাকান্ডের বিষয়টি স্বীকার করে তাদের সহায়তা চায়। এ সময় তারা জসিমের ঘরের খাটের নিচে লাশ দেখতে পেয়ে জসিমকে আটক করে কাপাসিয়া থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে জসিমকে গ্রেফতার করে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কাপাসিয়া থানার ওসি এ.এফ.এম নাসিম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম জানায়, ঝগড়ার এক পর্যায়ে সে স্ত্রীর গলাটিপে ধরলে কিছু বুঝে উঠার আগেই সুমাইয়ার মৃত্যু হয়। জসিমকে সোমবার বিকেলে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে এবং ময়না তদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কাপাসিয়ায় শ্বাসরোধে স্ত্রী হত্যা, স্বামী গ্রেফতার
আপডেট :February 21, 2022
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
