শামসুল হুদা লিটন, কাপাসিয়া (গাজীপুর) থেকেঃ
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় পরিবেশ অধিদফতরের অনুমতি ছাড়া অবৈধভাবে গড়ে তোলা এক প্লাস্টিক কারখানায় অভিযান চালিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এ কে এম গোলাম মোর্শেদ খান । প্রয়োজনীয় কাগজপত্র না থাকাসহ অবৈধভাবে প্লাস্টিক তৈরী ও মজুদ করে রাখার অভিযোগে কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার বিকেলে এসব তথ্য জানান ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এ কে এম গোলাম মোর্শেদ খান ।
তিনি জানান, বুধবার দুপুরে উপজেলা সদর ইউনিয়নের ফকির মজনু শাহ ব্রিজের মোড় এলাকায় এ কারখানায় অভিযান চালানো হয়। এসময় পরিবেশ অধিদফতরের অনুমতি ছাড়া অবৈধভাবে প্লাস্টিক উৎপাদন ও মজুদ করে কারখানা পরিচালনার অপরাধ স্বীকার করেন কারখানা মালিক বিল্লাল হোসেন।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খান পরিবেশ আইনে কারখানার মালিক বিল্লাল হোসেন কে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন থানা পুলিশ সদস্যরা।
