Skip to content

নারায়ণগঞ্জে ৩ বছর সাজাপ্রাপ্ত আসামি ১৬ বছর পর গ্রেফতার


মো.মনিরুল আলম
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভন্ড কবিরাজ নিজাম উদ্দিনের নামে ১৯৯৭ সালের একটি প্রতারণার মামলা হয়। ২০০৬ সালে আদালত ওই মামলায় তাকে তিন বছরের সাজা প্রদান করিলে সে তখন থেকেই এলাকা ছেড়ে দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াতো।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, বিগত ১৬ বছর পলাতক থাকার পর গোপন সংবাদ এর বিত্তিতে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে নিজামউদ্দিনকে গ্রেফতার করতে। মাঠে নামে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পরে অভিযান চালিয়ে শশুর বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার আইলামুতিদ্দন ইউনিয়নের পোলবাসোন্দ গ্রাম থেকে গত বুধবার গভীর রাতে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
গ্রেফতারকৃত আসামী আসামি জেলার সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকার মৃত্যু কালামের ছেলে। সে তখন সিদ্ধিরগঞ্জ এলাকায় বসবাস করে বন্দর থানা এলাকার মানুষের সাথে তন্ত্র মন্ত্র সাধক পরিচয় দিয়ে প্রতারণা করা ছিল তখন তার মূল পেশা মানুষের সাথে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়া।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা ওসি তদন্ত হাফিজুর রহমান মানিক জানায়, ভন্ড কবিরাজ নিজাম উদ্দিন সে মানুষের সাথে প্রতারাণা করে আর্থিক লেনদেন করে প্রতারণা করতো। এবং তার নামে গ্রেফতারী পরোয়না থাকায় তাকে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থেকে গ্রেফতার করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫