Skip to content

৩০ লাখ শহীদের রক্তের ঋণ শোধ করতে হলে ভাল মানুষ হতে হবে: সোহেল তাজ


আকরাম হোসেন রিপন
গাজীপুর: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গতাজপুত্র তানজিম আহমদ সোহেল তাজ বলেছেন, ৩০ লাখ শহীদ বুকের তাজা রক্ত দিয়ে আমাদেরকে এই দেশটা স্বাধীন করে দিয়েছেন, তাদের রক্তের ঋণ শুধ করতে হলে আমাদের ভাল মানুষ হতে হবে। আর তোমরা যারা আমার সামনে বসে আছ শিক্ষার্থী তারা ভাল ভাবে পড়া শুনা করে ভাল মানুষিকতার জ্ঞান অর্জন করে ভাল মানুষ হিসেবে তৈরি হয়ে ৩০ লাখ শহীদ এবং বঙ্গবন্ধু ও বঙ্গতাজের স্বপ্নের বাংলাদেশ গড়তে পারলে তাদের রক্তের ঋণ শোধ হবে।
আজ শনিবার দুপুরে কাপাসিয়ার কৃতিসন্তান স্বাধীণ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত ‘বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চ বিদ্যালয়’ প্রতিষ্ঠার ৫০ বছরপূর্তি উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শীতলক্ষ্যা নদী তীরবর্তী কাপাসিয়া- শ্রীপুর সড়কের দস্যুনারায়নপুরস্থ বিদ্যালয় ক্যাম্পাসে তিনদিন ব্যাপী মিলনমেলার সমাপনিতে শনিবার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ্, উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি সিমিন হোসেন রিমি এমপি বলেন, তাজউদ্দীন আহমদের আদর্শ বাস্তবায়ন করতে যোগ্য মানুষ দরকার। শিক্ষার্থীদের জীবনের শুরুতে ভালো এবং মন্দ দু’টো দিক আছে ভালটা বেছে নিলে নিশ্চই ভাল হবে, তবে কোনটা বেছে নিবে সেটা তাদের ব্যাপার। শিক্ষার্থীদের আদর্শবান ও ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি তিনি আহবান জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় বর্ণাঢ্য আয়োজনে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পদভারে মুখরিত হয়ে উঠেছিল মিলন মেলা। নবীণ-প্রবীণ শিক্ষার্থীরা দীর্ঘদিন পর একত্রিত হতে পেরে তারা আবেগে আপ্লুত হয়ে পড়ে। এলাকার নারীদের শিক্ষার আলোয় আলোকিত করার প্রত্যয় নিয়ে দাতা ও প্রতিষ্ঠাতা মফিজ উদ্দিন ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে স্বাধীনতার ১৫ দিনের মাথায় ১৯৭২ সালের ১ জানুয়ারী বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। ৫০ বছর পূর্তিতে প্রাক্তনদের মিলন মেলা উপলক্ষে আয়োজক কমিটির উদ্যোগে এবং সহকারি প্রধান শিক্ষক মাসুদা সুলতানার সম্পাদনায় ‘সমীক্ষণ’ নামে একটি আকর্ষণীয় ম্যাগাজিন প্রকাশ করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫