বিল্লাল হোসেন
নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর পলাশে আজ ঐতিহাসিক ৭ই মার্চ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে সোমবার সকালে পলাশ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পলাশ থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, ঘোড়াশাল পৌরসভা ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে উপজেলা পরিষদের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারসহ দেশবাসীর মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পলাশ উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, পলাশ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাদেকুর রহমান আকন্দ, পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াছ, ঘোড়াশাল পৌর মেয়র মোঃ আল মুজাহিদ হোসেন তুষার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক মন্টু, জিনারদী ইউপি চেয়ারম্যান মোঃ কামরুল ইসলাম গাজী, গজারিয়া ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
পলাশে ঐতিহাসিক ৭ই মার্চ দিবসে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
আপডেট :March 7, 2022
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
