বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য বঙ্গবন্ধুর দৌহিত্র শেখ সারহান নাসের তন্ময়। বক্তৃতা করেন পুলিশ সুপার কে এম আরিফুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভুইয়া হেমায়েত উদ্দিন, যুগ্ম সাধারণ সস্পাদক সরদার ফকরুল আলম সাহেব, বাগেরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বসিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু বীর মুক্তিযোদ্ধা শেখ শওকত হোসেন প্রমুখ।
জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অন্যান্য কর্মসুচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিতৃতিতে পুষ্পমাল্য প্রদান, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, চলচ্চিত্র, আলোকচিত্র ও বঙ্গবন্ধুকে নিয়ে ডকুমেন্টরী প্রদর্শনী। এ ছাড়া মোংলা বন্দরসহ জেলার সকল উপজেলা এবং শিক্ষা প্রতিষ্ঠানে এ দিবসটি পালিত হয়েছে।
বাগেরহাটে ৭ মার্চ পালিত
আপডেট :March 7, 2022
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
