Skip to content

গাজীপুরে পোড়ানো হলো নিষিদ্ধ কারেন্ট জাল


স্টাফ রিপোর্টার:
গাজীপুরে বিলে অভিযান চালিয়ে দেড় হাজার মিটার কারেন্ট জাল ও দশটি ম্যাজিক জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
আজ সোমবার (২০ জুন) বেলা ১১টার দিকে সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের শালদহ নদী সংলগ্ন বিলে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) রাফে মোহাম্মদ ছড়া।
অভিযানে অন্যদের মধ্যে সদর উপজেলা সিনিয়র মৎস অফিসার জান্নাতুন শাহীন, ক্ষেত্র সহকারী মশিউর রহমান ও সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস কর্মকর্তা জান্নাতুন শাহীন জানান, দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও অবাধ বিচরণে অন্যতম বাধা কারেন্ট জাল ও ম্যাজিক চায়না দুয়ারী জাল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী শালদহ নদী ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে জব্দকৃত নিষিদ্ধ জাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭০ হাজার টাকা। দেশীয় মৎস্য রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫