Skip to content

পলাশে দুটি হত্যা মামলার দন্ডপ্রাপ্ত ফাঁসির আসামী পিতা-পুত্র ও স্ত্রী গ্রেফতার


বিল­াল হোসেন
নরসিংদী প্রতিনিধিঃ
সোমবার (২০ জুন) পলাশ থানা পুলিশের বিশেষ অভিযানে অফিসার ইনচার্জ ও এএসআই মোঃ হারুন অর-রশীদ সঙ্গীয়-ফোর্স নিয়ে দুটি হত্যা মামলার দন্ডপ্রাপ্ত ফাঁসির আসামী মোঃ আলেক মিয়া (৬৫), পিতা-মৃত মইজ উদ্দিন, মোঃ শরিফ (৩৮), পিতা- আলেক মিয়া ও মোছাঃ রুপবান (৫৭), স্বামী-আলেক মিয়া, সর্ব সাং-গালিমপুর, থানা-পলাশ, জেলা-নরসিংদীকে, গাজীপুরের কোনা বাড়ি থানার উত্তর আমবাগ এলাকায় হইতে দুই জন ও কালিকৈর থানার চন্দ্রা এলাকায় হইতে এক জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা পলাশ থানার একটি মামলা নং-১৬(৮)০৯, ধারা-৩০২/৩২৬/৩৪ দঃ বি। একই থানায় অপর মামলাটি নং-১৫(৪)১৬, ধারা-৩৪১/৩০২/৩৪ দন্ডবিধি। এ দুটি মামলায় এরা দন্ডপ্রাপ্ত ফাঁসির আসামী।
আসামীরা ঘটনার পর দীর্ঘ ১৪ বছর পলাতক থেকে দেশের বিভিন্ন এলাকায় ছদ্দবেশ ধারণ করে ভিক্ষা বৃত্তি করত। পলাশ থানা পুলিশ তাদের গ্রেফতারের উদ্দেশ্যে বিশ্বস্ত গুপ্তচরের মাধ্যমে তথ্য সংগ্রহ পূর্বক দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশল অবলম্বন করে আসছে। অপরদিকে আসামীরা অত্যন্ত সুচতুর হওয়ায় তারা তাদের স্থান ও পেশা পরিবর্তন করে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল।
জানা যায়, গ্রেফতারকৃত আসামীদের সাথে একই গ্রামের শামসুল হক (৪৮) এর জমির মালিকানা নিয়ে বিরোধ ছিল। এই বিরোধকে কেন্দ্র করে আসামীরা শামসুল হককে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় মামলা ৬ (ছয়) জন আসামীর মৃত্যুদন্ড হয়।
শামসুল হক হত্যার ঘটনায় মামলা বিচারাধীন অবস্থায় আসামীরা ২০১৬ সালে শামসুল হকের ছেলে জহিরুল হক (২৮)-কে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করলে পলাশ থানার মামলা নং-১৫(৪)১৬।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫