Skip to content

কাপাসিয়ায় র‌্যাবের অভিযানে ৬৪ কেজি গাঁজাসহ গ্রেফতার- ১


স্টাফ রিপোর্টার
গাজীপুরের কাপাসিয়া উপজেলার সদর বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার রতে র‌্যাবের একটি বিশেষ টিম মুরগী পরিবহনের পিকআপ থেকে ৬৪ কেজি গাঁজাসহ ১ জন কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
র‌্যাব-১, পোড়াবাড়ি ক্যাম্পের স্পেশালাইজ্ড কোম্পানীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদ ও বিশ্বস্থ সূত্রের মাধ্যমে জানতে পারে যে, ভৈরব হতে একটি ব্রয়লার মুরগীবাহী পিকআপ (রেজিঃ নম্বর: ঢাকা-মেট্রো-ন-২০-৫৩৯৪) করে গাঁজার বড় চালান গাজীপুরের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্যাম্পের আভিযানিক দল কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম ও স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি জি. এম মাজহারুল ইসলামের নেতৃত্বে কাপাসিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন শামীম স্টোর এর সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট বসানো হয়। পরে পিকআপটিতে তল্লাসী করে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ময়মনসিংহের ধবাউড়া পুরাতন বাসষ্ট্যান্ড এলাকার আব্দুর রশিদের পুত্র আসামী নীরব আহম্মেদ ইমরান (১৮) আটক করা হয়। এসময় তার দখল হতে সর্বমোট ৬৪ (চৌষট্টি) কেজি গাঁজা, ১ টি ব্রয়লার মুরগীবাহী পিকআপ, ১ টি মোবাইল ফোন ও নগদ ৫২০ টাকা উদ্ধার করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫