ইব্রাহিম সরকার
অতিথি প্রতিনিধিঃ
অনেক প্রতীক্ষার অবসান ঘটিয়ে গাজীপুর সদর উপজেলায় তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামী কাল বৃহস্পতিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে প্রশাসনের সব আয়োজন চুড়ান্ত। দলীয় প্রতীকে নির্বাচন থাকলেও দেশের বড় দল বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে না । আওয়ামী লীগ দলীয় মনোনয়নের প্রার্থী দিয়েছে। বাকিরা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নিয়েছে। দল, প্রতীক আঞ্চলিকতার বিষয়টি শুরুতে প্রভাব বিস্তার করলেও শেষ পর্যায়ে এসে ভোটারদের কাছে ব্যক্তি ইমেজই মুখ্য হয়ে উঠেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় নির্বাচনে প্রতীকের চাইতে প্রার্থীর ব্যক্তি ইমেজকেই বড় করে দেখছেন ভোটাররা। ভোটাররা শিক্ষিত, দুর্নীতিমুক্ত, ভালো মানুষকেই বেছে নিতে চান।
এবার উপজেলার তিনটি ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ১৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩৫ জন, সাধারণ সদস্য পদে ১০১ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছে। চেয়ারম্যান পদে মির্জাপুর ইউনিয়নে প্রার্থী ৫ জন। এরমধ্যে মোশারফ হোসেন দুলাল আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রার্থী, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম (লাঙ্গল), সাখাওয়াত হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত (হাত পাখা), রাকিবুল ইসলাম(ঘোড়া) স্বতন্ত্র, লতিফ(আনারস) স্বতন্ত্র।
ভাওয়ালগড় ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত পার্থী আলহাজ্ব মোহাম্মদ সালাউদ্দিন সরকার (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাসান আলী (হাত পাখা), বর্তমান চেয়ারম্যান গত নির্বাচনে বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়ে ছিলেন আবু বক্কর সিদ্দিক, এবার (আনারস) প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। মোঃ গোলাপ মিয়া(রজনীগন্ধা) স্বতন্ত্র, মোহাম্মদ মহিবুল্লাহ রাজা (ঘোড়া) স্বতন্ত্র।
পিরুজালী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ জালাল উদ্দীন(নৌকা), মাসুদুল কবীর(মোটরসাইকেল) স্বতন্ত্র। তবে মাসুদুল কবীর গত নির্বাচনে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন। মোহাম্মদ জহিরুল হক সরকার (আনারস) স্বতন্ত্র।
মোট ৪৭টি কেন্দ্রে ৯৭৩৬৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৪৮২৯৪ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৪৯০৭৪ জন। পুরুষের চাইতে মহিলা ভোটার সংখ্যা বেশি।
পিরুজালী ইউনিয়নে ১০ কেন্দ্রে ভোটার সংখ্যা মহিলা ৮,৫৭২ জন এবং পুরুষ ভোটার সংখ্যা ৭,৯১৩ জন। মোট ভোটার সংখ্যা ১৬,৪৮৫ জন। ভাওয়ালগড় ইউনিয়নের ২৪ কেন্দ্রে মোট ভোটার ৫২,২০০ জন। এর মধ্যে মহিলা ভোটার সংখ্যা ২৬,১৫৫ জন এবং পুরুষ ভোটার সংখ্যা ২৬,০৪৫ জন। মির্জাপুর ইউনিয়নের ১৩ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৮,৬৮৩ জন। এর মধ্যে মহিলা ভোটার সংখ্যা ১৪,৩৪৭ জন এবং পুরুষ ভোটার সংখ্যা ১৪,৩৩৬ জন।
সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সারে ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন করা হবে।
গাজীপুর সদরের ৩টি ইউপি নির্বাচনে ভোটগ্রহণ কাল বৃহস্পতিবার
আপডেট :March 15, 2023
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
