Skip to content

টঙ্গীতে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রেসবিজ্ঞপ্তি:
গত ১৫ মার্চ ২০২৩ তারিখ আনুমানিক ৭টায় র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার থেকে ১টি গণপরিবহন বাসযোগে কতিপয় মাদক ব্যবসায়ী যাত্রী বেশে মাদকের একটি বড় চালান নিয়ে গাজীপুরের দিকে আসছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি জিএমপি, গাজীপুর টঙ্গী পশ্চিম থানাধীন ইজতেমার ৭নং গেইট সংলগ্ন আন্তঃ জেলা ময়মনসিংহ বাস কাউন্টার এর সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী সায়মা আক্তার মীম (২০), পিতা-জাবেদ হোসেন, জেলা-গাজীপুর এবং মেহেদী হাসান রিয়াদ (২১), পিতা-হাসমত আলী, জেলা-গাজীপুরদের’কে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীদের নিকট হতে ১,৯৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি মোবাইল ফোন, মাদক বিক্রির নগদ ৩,৩১০/- টাকা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫