রাজু ইসলাম আলী
ইসলামপুর প্রতিনিধি:
জামালপুর: ইসলামপুরে অবৈধভাবে জমি দখলের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামী যুব লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক ও কাউন্সিলর মোহন মিয়া।
বুধবার দুপুরে ইসলামপুর প্রেসক্লাবে মিলানায়তনে এই সংবাদ সম্মেলনে ভোক্তভোগী কাউন্সিলর মোহন মিয়া। তিনি অভিযোগ করে বলেন, আমার বিরুদ্ধে একটি কুচক্র মহল মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার করেছে। এছাড়াও বিভিন্ন জায়গায় আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অভিযোগ তোলেও অপপ্রচার করছে। আমি কাউকে মারধর ও জমি দখল করিনি। আমি আমার ক্রয়কৃত জমি চিহ্নিত করায় একটি মহল রাজনৈতিক ভাবে আমাকে হেয় করছে।
এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের সরজমিনে তদন্ত করে নিরপেক্ষ একটি প্রতিবেদন করার জন্য অনুরোধ করেন। সম্মেলনে পৌরসভা প্যানেল মেয়র দেলোয়ার হোসেন লেবু, কাউন্সিলর খাজা আব্দুল্লাহ, সফিক মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ইসলামপুরে জমি দখলের অপপ্রচারের প্রতিবাদে কাউন্সিলরের সংবাদ সম্মেলন
আপডেট :March 22, 2023
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
