রাজু ইসলাম আলী
ইসলামপুর প্রতিনিধি
জামালপুর: ইসলামপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলার গোয়ালের চর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মহলগিরি বাজার ঈদ গাঁ মাঠে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় তিনি উন্নয়ন চলমান রাখতে সাংগঠনিক অবকাঠামো গতিশীল করে আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাওলানা মোশারফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান জামান আব্দুন নাসের, শাহাদত হোসেন স্বাধীন, ফরিদ উদ্দিন আহমেদ, কৃষি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান শিবলী, গোয়ালের চর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজতবা বিপুল প্রমূখ।
সভায় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইসলামপুরে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা
আপডেট :March 25, 2023
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
