Skip to content

কালিয়াকৈরে এক ব্যবসায়ীকে ডেকে নিয়ে প্রকাশ্যে পিটিয়ে হত্যা


মোঃ ইউসুফ খান
ভ্রাম্যমান প্রতিনিধিঃ
গাজীপুর: শুক্রবার ২৪ মার্চ বিকেলে এক ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেছেন। নিহত ব্যবসায়ীর নাম মিজানুর রহমান (২৭)। তিনি কালিয়াকৈর উপজেলার টেকিবাড়ি চাঁনপুর এলাকার ওয়াজ উদ্দিনের পুত্র। এদিকে, ঘটনাটি ধামাচাপা দিতে হামলাকারীরা ফেসবুকে ‘গণপিটুনি’ বলে চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার।

মিজানকে পিটিয়ে হত্যার পর এভাবে খেলনা পিস্তল ও রাম দা রেখে ফেসবুকে ছবি পোষ্ট করেন হত্যাকারীরা।


পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার টেকিবাড়ি চাঁনপুর এলাকার মাটি ব্যবসায়ী মিজানুর রহমানকে শুক্রবার বিকেলে মুঠোফোনে জানানো হয়, একটি জায়গায় মাটি ভরাট করা হবে আপনি আসেন।
সেই ফোন পাওয়ার কিছুক্ষণ পর টালাবহ গ্রামের বাসিন্দা নূরুল ইসলাম তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে আড়াইগঞ্জ বাজারে গেলে আনোয়ার হোসেনসহ ১৫-১৬ জন তাকে এলোপাথারি মারধর করতে থাকে। একপর্যায়ে সে অজ্ঞান হয়ে পড়লে হামলাকারীরা তাকে ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে আশপাশের লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে হামলাকারীরা মিজানুরের শরীরের ওপর খেলনা পিস্তল ও পাশে রাম দা রেখে ফেসবুকে প্রচার করে, আড়াইগঞ্জ বাজারে গণধোলাই দিয়ে সন্ত্রাসীর হাত-পা ভেঙে দিয়েছে এলাকাবাসী।
নিহতের স্ত্রী অন্তরা বেগম বলেন, ‘আমার স্বামী বাসায় ছিল। এ সময় নুরুল ইসলাম এসে বললো মাটি ভরাট করতে হবে চলেন। এরপর বাসা থেকে বাজারে নিয়ে সবাই মিলে একসঙ্গে পিটাইছে।’
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, ‘এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চালছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫