স্টাফ রিপোর্টার:
গাজীপুর জেলা প্রশাসনের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ পালিত হয়েছে। গত ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত স্মার্ট ভূমি সেবা সপ্তাহ ২০২৩ পালন করা হয়েছে।
গত ২৩ মে সকাল সাড়ে ৯টায় গাজীপুর সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনিসুর রহমান।
গাজীপুর সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার রাফে মোহাম্মদ ছড়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম সাইফুর রহমান, গাজীপুর ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোঃ শাহ্ রুখ খান, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী, টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) তামান্না রহমান জ্যোতি প্রমুখ।
উল্লেখ্য, ভূমি সেবা সপ্তাহের মাধ্যমে ই-নামজারী, ভূমি উন্নয়কর, স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ, স্মার্ট ভূমি নকশা ইত্যাদি অনলাইন সেবা, স্মার্ট ভূমি সেবা নিশ্চিত করার লক্ষ্যে সাধারণ জনগণের মধ্যে লিফলেট বিতরণ, দুর্নীতি মুক্ত উপজেলা ভূমি অফিস ও মধ্যস্বত্বভোগী বিহীন স্মার্ট ভূমি সেবা গ্রহীতাদের সচেতন করা হয়।
গাজীপুরে ভূমি সেবা সপ্তাহ পালিত
আপডেট :May 31, 2023
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
