Skip to content

জামালপুর ব্রহ্মপুত্র নদ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

মোঃ সাগর আলী
ভ্রাম্যমান প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে ব্রহ্মপুত্র নদের পূর্বপাড় থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে ইসলামপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (১ জুন) বেলা ১১টার দিকে ব্রহ্মপুত্র নদীর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া নামক এলাকা থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।

ইসলামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আক্রাম হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ব্রহ্মপুত্র নদের পূর্বপাড়ে কলাগাছের খোল(ডঙ্গা) শুইয়ে রাখা অবস্থায় ছেলে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়। এখনো পরিচয় পাওয়া যায়নি। গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রহিম বলেন, কে বা কারা নবজাতকের মরদেহটি ফেলে গেছে। স্থানীয়দের নিকট থেকে খবর পেয়ে বিষয়টি থানায় জানানো হয়। ইসলামপুর থানার ওসি মুহাম্মদ মাজেদুর রহমান দৈনিক বাংলাভূমিকে বলেন, তদন্ত সাপেক্ষে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫