আকরাম হোসেন রিপন
স্টাফ রিপোর্টার:
গাজীপুরের কাপাসিয়ায় আজ শুক্রবার সকালে অবৈধ ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন সাংবাদিক শেখ মঞ্জুর হোসেন মিলন (ইন্নালিল্লাহে … রাজেউন)। তিনি গাজীপুর সিটি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক করতোয়া ও ভোরের দর্পণ পত্রিকার গাজীপুর প্রতিনিধি, দৈনিক দিনকালের সাবেক কাপাসিয়া প্রতিনিধি, বৈশাখী টিভি সাবেক জেলা প্রতিনিধি, কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
জানা যায়, মঞ্জুর হোসেন মিলন সকালে গাজীপুর থেকে তার নিজ বাড়ি কাপাসিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে উপজেলার চাঁদপুর ইউনিয়নের কোট বাজালিয়া এলাকায় পৌঁছলে সকাল অনুমান সোয়া দশটার দিকে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৭-১০৮১) তাকে চাপা দেয়। চাকায় পিষ্ট হয় তার সম্পূর্ণ শরীর থেতলে যায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে মিলনের মৃত্যু নিয়ে তাঁর ছোট ভাই শেখ কামাল হোসেনের দাবী, মিলনকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।
মিলন কাপাসিয়ার পাবুর গ্রামের আব্দুস সাঈদ শেখের পুত্র। মৃত্যুকালে এক স্ত্রী ও দুইটি কন্যা সন্তান রেখে যান। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কাপাসিয়া ও গাজীপুরের বিভিন্ন প্রেসক্লাব, সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দল সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
তাঁর লাশের ময়না তদন্ত শেষে বাদ আছর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটক এলাকায় প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে গাজীপুরে কর্মরত সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত হন। এ সময় স্মৃতিচারণ ও দোয়া চেয়ে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শাহ রেজাউল হান্নান, দৈনিক বাংলাভ‚মি পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম আজহার, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন গাজীপুর এর সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, গাজীপুর জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আরিফ, গাজীপুর সিটি প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাসান সোহেল, মিলনের ছোট ভাই গাজীপুর জেলা সরকারি কর্মচারী সমিতির নেতা শেখ কামাল হোসেন প্রমুখ।
প্রথম জানাযার নামাজ শেষে লাশটি কাপাসিয়ার পাবুর গ্রামের বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত সাড়ে ৯টায় দ্বিতীয় জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করার কথা রয়েছে।
এ ব্যাপারে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ লুৎফুল কবির জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
কাপাসিয়ায় ড্রাম্প ট্রাক কেড়ে নেয় সাংবাদিক মিলনের প্রাণ
আপডেট :August 4, 2023
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
