Skip to content

মার্কিন দুর্নীতিদমন বিষয়ক সমন্বয়ক রিচার্ড নেফিউ ঢাকায় আসছেন আজ

দৈনিক বাংলাভূমি ডেস্ক:

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতিদমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিউ আজ রোববার রাতে ঢাকায় আসছেন। দক্ষিণ এশিয়া অঞ্চলে সফরের অংশ হিসেবে আসছেন তিনি।

সফরকালে তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, পররাষ্ট্র সচিবসহ দুর্নীতি দমন নিয়ে কাজ করা বেসরকারি সংস্থার কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। 

নেফিউ মার্কিন কূটনীতি ও বৈদেশিক সহায়তায় দুর্নীতি মোকাবিলায় কাজ করে থাকেন।৫ জুলাই স্টেট ডিপার্টমেন্টের গ্লোবাল অ্যান্টি-করাপশন কো-অর্ডিনেটর হিসেবে তাকে নিযুক্ত করা হয়। এর আগে নেফিউ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর গ্লোবাল এনার্জি পলিসিতে সিনিয়র ফেলো হিসেবে কাজ করেছেন রিচার্ড নেফিউ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫