Skip to content

আইসিএপিপি আন্তর্জাতিক মিডিয়া ফোরামে অংশ নেন সাংবাদিক ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন

বিশেষ প্রতিনিধি:
কোরিয়ায় ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনুষ্ঠিত আইসিএপিপি আন্তর্জাতিক মিডিয়া ফোরামের অংশগ্রহণ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী-দলীয় উপনেতা জি এম কাদের এমপির আইসিটি বিষয়ক উপদেষ্টা, জাতীয় পার্টির আইসিটি বিষয়ক সম্পাদক এবং দৈনিক বাংলাভুমি পত্রিকার যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন। এ ছাড়াও এ ফোরামে অংশ নেন জাতীয় পার্টির প্রতিনিধি দল প্রেসিডিয়াম মেম্বার মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল এমপি ও জাতীয় সাংবাদিক ঐক্যের যুগ্ম আহ্বায়ক মোঃ মোহসিন কবির ।

দক্ষিন কোরিয়ার জাতীয় পার্লামেন্ট (ন্যাশনাল অ্যাসেম্বলি)-এর কনগ্রেসম্যান হলে গত ১৮ নভেম্বর আইসিএপিপি আন্তর্জাতিক মিডিয়া ফোরামের ৬ষ্ঠ মিটিং অনুষ্ঠিত হয় ।

উক্ত মিটিংয়ে দক্ষিন এশিয়ার আজারবাইজান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, কাজাকিস্তান, মঙ্গোলিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, কোরিয়া প্রজাতন্ত্র এবং রাশিয়া সহ প্রায় ১৫টি দেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ২৩ টি মিডিয়ার প্রতিনিধি সহ প্রায় ৭০ জন অংশগ্রহন করেন ।

এ সময় বাংলাদেশ থেকে আইসিএপিপি মিডিয়া ফোরামের ৬ষ্ঠ সভায় এশীয় মহাদেশের সম্প্রদায় গঠনে এবং রাজনৈতিক গণতন্ত্রীকরণকে উৎসাহিত করতে মিডিয়ার ভূমিকা নিয়ে বক্তব্য দেন জাতীয় পার্টির আইসিটি বিষয়ক সম্পাদক এবং দৈনিক বাংলাভুমি পত্রিকার যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন।

এ ফোরামে ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন বলেন, মিডিয়াকে অবশ্যই নিরপেক্ষতা, নির্ভুলতা এবং সততার নীতি মেনে চলতে হবে। গুরুত্বপূর্ণভাবে ICAPP-এর মিডিয়া ফোরাম স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গণতন্ত্রের নীতিগুলিকে সমর্থন করে ৷ গণমাধ্যমের স্বাধীনতার প্রতি এই অঙ্গীকার শুধু আমাদের গণতন্ত্রেরই একটি অপরিহার্য অংশ নয়, এটি একটি মৌলিক মানবাধিকারও।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫