Skip to content

ব্যাংকঋণের সর্বোচ্চ সুদ ১১.১৮%, কৃষিঋণের সুদ ১০.১৮%

বাংলাভূমি ডেস্ক:
নীতি সুদহার বাড়ায় ব্যাংকঋণের সুদ হারও বাড়ছে। আগে ব্যাংকঋণের সর্বোচ্চ সুদহার ছিল ১০ দশমিক ৯৩ শতাংশ। এই হার এখন বেড়ে দাঁড়াবে ১১ দশমিক ১৮ শতাংশ। বাংলাদেশ ব্যাংক গতকাল সুদহার নির্ধারণের নতুন এ নির্দেশনা দিয়েছে। তবে প্রতি ছয় মাসে একবারই সুদহার বাড়ানো যাবে।

এখন যে পদ্ধতির ওপর ভিত্তি করে ঋণের সুদহার নির্ধারিত হচ্ছে, সেটি পরিচিত স্মার্ট বা সিক্স মান্থস মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি বিলস হিসেবে। প্রতি মাসের শুরুতে এই হার জানিয়ে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। গত অক্টোবরে স্মার্ট রেট ছিল ৭ দশমিক ৪৩ শতাংশ।
সুদহার নিয়ে জারি করা কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের অর্থনীতিতে মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে তা কমানোর জন্য নতুন নির্দেশনা কার্যকর হবে।

এ নির্দেশনা হলো ঋণের সুদহার নির্ধারণের ক্ষেত্রে স্প্রেডের সঙ্গে সর্বোচ্চ ৩ দশমিক ৭৫ শতাংশ মার্জিন যোগ করে সুদহার নির্ধারণ করতে হবে। প্রা্‌ক-জাহাজীকরণ রপ্তানি ঋণ এবং কৃষি ও পল্লিঋণের সুদহার নির্ধারণের ক্ষেত্রে স্প্রেডের সঙ্গে ২ দশমিক ৭৫ শতাংশ মার্জিন যোগ করে সুদহার নির্ধারণ করতে হবে।

ফলে ঋণের সর্বোচ্চ সুদহার হবে ১১ দশমিক ১৮ শতাংশ এবং প্রাক্‌-জাহাজীকরণ রপ্তানি ও কৃষিঋণে সুদহার হবে ১০ দশমিক ১৮ শতাংশ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫