প্রেসবিজ্ঞপ্তি:
বিশ্বস্ত ব্যাংকিং সেবার প্রতিশ্রম্নতি নিয়ে ১১ জুলাই ২০২৪ তারিখে যশোরের বেনাপোলে গ্লোবাল ইসলামী ব্যাংকের বেনাপোল শাখা উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত।
এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জেহাদ, বেনাপোল পৌরসভা মেয়র মোঃ নাসির উদ্দীন, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বজলুর রহমান, ব্যাংকের শাখা ব্যবস্থাপক, বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ আমন্ত্রিত সম্মানীত অতিথি ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন। অত্যাধুনিক প্রযুক্তি ও বিশ্বস্ত ব্যাংকিং সেবার মাধ্যমে ব্যাংকটি দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বকীয়তা বজায় রেখে দ্রুততার সাথে ব্যাংকিং সেবার পরিধি সম্প্রসারণ করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।
গ্লোবাল ইসলামী ব্যাংকের বেনাপোল শাখা উদ্বোধন
আপডেট :July 11, 2024
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
