আকরাম হোসেন রিপন
স্টাফ রিপোর্টার:
গাজীপুরের কাপাসিয়ায় বৃহস্পতিবার সকালে স্মৃতি আক্তার (২৬) গাছ থেকে কাঁঠাল পারতে আসলে সেই দা দিয়ে তার বাবা সারফরুদ্দিন (৫৫) মেয়েকে জবাই করে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধরপাড়া গ্রামে। থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নিহত স্মৃতি আক্তার দুই সন্তানের জননী।
পুুলিশ জানান, নিহত স্মৃতি আক্তার অভিযুক্ত সারফুদ্দীন এর ১ম স্ত্রীর মেয়ে। পারিবারিক দ্বন্দ্বের কারণে বেশ কয়েকবছর আগে নিহত স্মৃতির মা সালমা আক্তারকে তালাক দেন সারফুদ্দীন। তবে স্ত্রী সালমা আক্তার বাবার বাড়ি থেকে জমি বিক্রি করে এনে দেওয়া পাঁচ লাখ টাকা এবং কাবিনের টাকা না পাওয়ায় পারিবারিক দ্বন্দ্ব ছিলো তাদের মধ্যে। এ নিয়ে এলাকাবাসী বেশ কয়েকবার স্থানীয়ভাবে বিচার সালিশ করে সমাধানের চেষ্টা করেন। অভিযুক্ত সারফুদ্দীন এর আগেও বেশ কয়েকবার তার মেয়ে স্মৃতিকে হত্যার চেষ্টা করেন। বৃহস্পতিবার সকালে স্মৃতি বাড়ির পাশের গাছ থেকে কাঁঠাল পারতে গেলে বাবার সাথে কথা কাটাকাটি হয়। কথা—কাটাকাটির এক পর্যায়ে সারফুদ্দিন কাঁঠাল পারতে আনা দা দিয়ে জবাই করে হত্যা করে স্মৃতিকে।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর মিয়া বলেন, ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আসামি গ্রেফতারের তৎপরতা চলছে।
কাপাসিয়ায় কাঁঠাল নিয়ে দ্বন্দ্বে বাবার হাতে মেয়ে খুন
আপডেট :July 11, 2024
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
