কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ-
মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন আপন দুই সহোদর। তাদের বাড়ি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বরইতলী গ্রামের মাঝিপাড়ায়। নিহতরা হলেন কার্তিক চন্দ্রের পুত্র মদন হালদার (৪৫) ও সবুজ হালদার (৩২)।
নিহতের পরিবারসূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রবিরার (৪মে) সকালে জালসহ নৌকা নিয়ে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার যমুনার দেবডাঙ্গা ঘাটে যান মদন ও সবুজ। দুপুরে স্থানীয় বাজারে মাছ বিক্রি করে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তারা, হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এসময় তারা দ্রুত নৌকা ঘাটে যান। নৌকা বাধার জন্য সেখানে কাঁচা বাঁশ মাটিতে পোতার সময় বজ্রপাত আঘাত হানে তাদের উপর। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই মারা যান তারা। এদিকে রাতেই নিহত দুই ভাইয়ের লাশ গ্রামের বাড়ি কাজিপুরে নিয়ে আসেন স্বজনেরা।
