Skip to content

আশুলিয়ায় মাদ্রাসাছাত্রীর রহস্যজনক বিষপানে আত্মহত্যা, প্রতিষ্ঠানপ্রধান ‘কাদের’ আটক

নুর আলম সিদ্দিকী মানু :

ঢাকা জেলা সাভারের আশুলিয়া থানাধীন জিরানী এলাকায় হুরাইরা আক্তার কামনা (১৭) নামে দশম শ্রেণির এক মাদ্রাসাছাত্রী বিষপান করে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিহত হুরাইরা আক্তার জিরানী বাজারের দারুল ইসলাহ মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

রোববার (৪ মে) সকালে আশঙ্কাজনক অবস্থায় তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর হাসপাতাল থেকেই পুলিশ দারুল ইসলাহ মাদ্রাসার প্রিন্সিপাল আবদুল কাদেরকে আটক করে।

আশুলিয়া থানা পুলিশ বলেন, “ছাত্রীটির মৃত্যুর ঘটনায় আমরা প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছি। হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যার ভিত্তিতে মাদ্রাসার প্রিন্সিপালকে আটক করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, হুরাইরার মৃত্যুতে রহস্যজনক নানা দিক রয়েছে। পরিবার দাবি করেছে, মেয়েটি দীর্ঘদিন ধরে মানসিক চাপে ভুগছিল এবং এ নিয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে তারা।

এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫