Skip to content

২০ লক্ষাধিক টাকা হাতিয়ে অফিসে তালা ঝুলিয়ে এনজিও কর্মীরা উধাও

স্টাফ রিপোর্টার : 

গাজীপুরের কাপাসিয়ায় রবিবার ৪ মে দুপুর থেকেই এলাকায় এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

ভুক্তভোগীরা ভিড় জমাতে থাকে এনজিওটির অফিসের সামনে। প্রতারকরা ১০০ জনেরও অধিক গ্রাহকের কাছ থেকে সঞ্চয় বাবদ টাকা নিয়েছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া যায়।

কর্মজীবী কল্যান সোসাইটি ( কেকেএস ) একটি এনজিও মাত্র এক সপ্তাহে কাপাসিয়ার বিভিন্ন এলাকা থেকে ২ বছর মেয়াদী ঋন দেয়ার কথা বলে।  ২০ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে পালিয়ে গেছে।

গত কয়েক সপ্তাহ আগে এ এনজিওটি কাপাসিয়া মধ্যপাড়ায় মিল্লাতের বাড়ি ভাড়া নেয়। এবং সহজ কিস্তিতে সাধারণ মানুষকে ঋন দেয়ার কথা বিভিন্ন এলাকায় প্রচার প্রচারনা চালায়। এতে গ্রামের সহজ সরল মানুষ প্রতারকদের ফাঁদে পা দেয়।  ২ লক্ষ টাকা ঋন নিতে হলে ৪০ হাজার টাকা সঞ্চয় জমা করতে হবে।  এভাবে যে যত টাকা ঋন নিবে সে হারে এনজিওর লোকজন মানুষের কাছ থেকে সঞ্চয় বাবদ টাকা নেয়।
‎আজকে সবাইকে ঋন দিবে বলে সকাল থেকেই বিভিন্ন বাড়িতে গিয়ে কারো কাছ থেকে ২০ হাজার ৫০ হাজার ৭০ হাজার টাকা নিয়ে অফিসে এসে দুপুরের আগেই তালা ঝুলিয়ে পালিয়ে যায়। যারা আজকে ঋন পাবে তারা অফিসের (০১৮৫৮৬৩৯৮১৫) মাঠকর্মী নজরুল ইসলামের নাম্বারে ফোন দিলে নাম্বার বন্ধ দেখায়। এতে গ্রাহকরা এনজিওটির অফিস ( মিল্লাতের বাড়ী)  এসে দেখে অফিসে তালা ঝুলছে।  ফোন বন্ধ থাকায় আশেপাশের ঋন গ্রহিতারা অফিসে এসে তালা ঝুলানো দেখে কান্নায় ভেঙ্গে পড়ে। ঋন পাবার আশায় তারা বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা হাওলাদ করে সঞ্চয়ের টাকা জমা করেছে। আজকে ঋনের টাকা পাবে এ আশায়। এখন কিভাবে হাওলাতের টাকা শোধ করে তারা।
প্রতারকরা কাপাসিয়ার বিভিন্ন এলাকা থেকে প্রায় ২০ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে বলে উপস্থিত লোকজনের কাছ থেকে তথ্য পাওয়া যায়।
কর্মজীবী কল্যান সোসাইটি ( কেকেএস ) গভঃ রেজি নং – এস ১০১৩ ( ৬২৪ ) / ২০১০ ইং
রেজিষ্টার্ড কার্যালয় : সেনপাড়া পর্বতা, মিরপুর। কিস্তি আদায়ের বইয়ে উপরের ঠিকানাটি লেখ আছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫