Skip to content

রাজশাহীতে ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো:

রাজশাহীতে ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
বৃহস্পতিবার (৮ মে) ভোররাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর রাজশাহী ক্যাম্পের একটি দল।
গ্রেপ্তারকৃত আসামির নাম মো. সুজন (৪৫)। তিনি জেলার গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট দরগাপাড়া এলাকার বাসিন্দা।
র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে  জানায়, ২০০৪ সালে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেন সুজন। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় দোষী সাব্যস্ত হলে আদালত তাকে বিভিন্ন ধারায় মোট ১২ বছরের কারাদণ্ড দেন। তবে রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। তার এলাকায় ফেরার খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সুজনকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫