দিপংকর রায় দিনাজপুর থেকে :
দিনাজপুরে বোরো ধান কাটার উদ্ভোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো জাহাঙ্গীর আলম চৌধুরী ভীতির কোন কারন নেই দেশের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ মন্তব্য করে সাংবাদিকদের বলেন এখানে সবাই শিক্ষিত কিন্তু অল্প কিছু লোকের শান্তি শৃঙ্খলা রক্ষা করাই অনেক কঠিন। আর দেশের ১৮ কোটি লোকের শান্তি শৃঙ্খলা রক্ষা করা কত কঠিন। তাই কোন কিছু লিখার আগে একটু ভাবুন বুঝুন এই কাজটা কত কষ্টের। সত্য সংবাদ প্রকাশ করলে অনেক উপকৃত হই,আর মিথ্যা সংবাদের কারনে প্রতিবেশি দেশ এগুলো নিয়ে মিথ্যা রটনা রটায়।
তিনি কৃষকদের ধন্যবাদ জানিয়ে বলেন ৪০% কৃষি নির্ভর এই দেশে যখন সাড়ে সাত কোটি মানুষের সময় আমাদের আবাদি জমির পরিমান বেশি ছিল। এখন ১৮ কোটি মানুষ তাই কৃষি জমির পরিমান অনেক কম। কিন্তু কৃষকদের কঠোর পরিশ্রম এবং বিজ্ঞানিদের উদ্ভাবিত উন্নত জাতের ধানের কারনে উৎপাদন বাড়ায়। গত বছরের মত এবছরও উৎপাদন অনুযায়ী বাইরে থেকে আর আমদানি করতে হবে না। তিনি জানান সীমান্তবর্তী কৃষকদের ভীতির কোন কারন নেই দেশের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। সীমান্তবর্তী জমিতে কোন ফসল কাটা মাড়াই করতে কোন ধরনের অসুবিধা হবে না। কৃষকদের ফসলের ন্যায্য মূল্য ও উৎপাদন খরচ কমাতে বরেন্দ্র কতৃপক্ষকে পানির মূল্য কমাতে ব্যবস্থা নিতে বলেন। পাশাপাশি উর্ধতন কর্মকর্তাদের দূর্নীতি কমানোর বিষয়ে জোর দেন। দেশে আবাদি জমির পরিমান কমে যাওয়ায়। ইট ভাটা বন্ধ এবং ভূমি ব্যবহার নীতিমালা আইনের মাধ্যমে কৃষি জমি সুরক্ষা আইনের বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান। সাংবাদিকদের সাথে কথা বলা শেষে তিনি কৃষক সুধিসমাবেশে যোগ দিয়ে কৃষকদের সাথে সরাসরি মতবিনিময় করেন।
আজ ৮ মে (বৃহষ্পতিবার) দুপুরে বিরল উপজেলার ঢেলপীর এলাকায় কৃষক সমাবেশ অনুষ্ঠানে জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মহাবপরিচালক ড.মোহাম্মদ এমদাদ উল্লাহ, মোঃ ছাইফুল আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ির সরেজমিন উইং পরিচালক মোঃ ওবায়দুর রহমান মন্ডল, কৃষি মন্ত্রনালয়ের যুগ্মসচিব মোঃ খোরশেদ আলম, বিএডিসির চেয়ারম্যান মোঃ রুহুল আমিন খান, দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মোঃ রিয়াজ উদ্দীন,বিএমডিএর চেয়ারম্যান ড. মোঃ আসাদউজ জামান, উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ, বিরল উপজেলা কৃষি অফিসার মোস্তফা হাসান ইমাম, চিরির বন্দর উপজেলা কৃষি অফিসার জোহরা সুলতানা, বিরল কৃষি সম্প্রসারণ অফিসার বরকত উল্লাহ প্রমুখ সহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা।
