Skip to content

পাকুন্দিয়াতে মোটরসাইকেল দূর্ঘটনায় ২ বন্ধুর মৃত্যু 

ছাইদুর রহমান নাঈম,  কিশোরগঞ্জ থেকে 
মাঝপথে হঠাৎ কুকুরের দৌড়৷ কিছু বুঝে ওঠার আগেই মোটরসাইকেল ও একটি  সিএনজি  নিয়ন্ত্রণ হরায়৷ এতে ঘটনাস্থলেই ১ মোটরসাইকেল আরোহী পরে আরেকজন নিহত হয়েছে। এসময় সিএনজিতে থাকা কয়েকজন আহত হয়েছে৷
বৃহস্পতিবার ৮ মে দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর রোডে বরাটিয়া ঈদগাহ মাঠের সামনে এই ঘটনা ঘটছে৷
নিহতরা হচ্ছে পাকুন্দিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার উদ্দিন মানিকের ছেলে লাম (২০) ও জসিম মিয়ার ছেলে শোভন মিয়া (১৯)৷ নিহত দুজনের বাড়ি  মধ্য পাকুন্দিয়া গ্রামে৷
স্থানীয় সূত্রে জানা যায়, দুই বন্ধু লাম ও শোভন মিয়া মোটরসাইকেলে পাকুন্দিয়া থেকে মির্জাপুর রোডে যাওয়ার সময় বরাটিয়া ঈদগাহ মাঠের কাছে পৌঁছালে হঠাৎ রাস্তায় একটি কুকুর গাড়ির সামনে পড়ে যায়৷ এসময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা সিএনজির সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে। এসময় মোটরসাইকেলে থাকা একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়৷ এবং পরে গুরুতর একজনকে পাকুন্দিয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয়৷ এসময় সিএনজি উল্টে কয়েকজন সামান্য আহত হন৷ গাড়ির ধাক্কায় কুকুরটিও মারা যায়৷ খবর পেয়ে পাকুন্দিয়া থানার পুলিশ লাশ উদ্ধার করেছে।
পাকুন্দিয়া থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, পাকুন্দিয়া মির্জাপুর রোডে বরাটিয়া ঈদগাহ সংলগ্ন এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫