হায়দার হোসেন, গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা ঢাকা-খুলনা মহাসড়কের দাশেরহাট নামক স্থানে মা ফিলিং স্টেশনের সামনে ৮ মে বৃহস্পতিবার বিকাল ৪ টার সময়ে ভাঙ্গা হতে গোপালগঞ্জগামী একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো -ড-১৪-৮৭২৩) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগলে ৩জন নিহত এবং ১জন গুরুত্বর আহত হয়েছে। নিহতরা হলেন ঢাকা জেলার দোহারের তানভীর (৪৫),বরিশাল উজিরপুরের নাজমুল (৪০) এবং গাড়ীর চালক লাভলু (৩৫)। আহত একজনের নাম ঠিকানা পাওয়া যায়নি।
মুকসুদপুর থানার ইনেসপেক্টর তদন্ত শীতল চন্দ্র পাল জানান যায় রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগলে দুইজন ঘটনাস্থলে মারা যায় এবং ২ জনের অবস্থা আশাঙ্খজনক হওয়ায় মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তাগণ ও স্থানীয় জনগণ তাদেরকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার ১জনকে মৃত্যু ঘোষনা করে এবং অপরজনের অবস্থা আশাঙ্খজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করেন।
