Skip to content

গাজীপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

> সমবায় সমিতির ব্যবস্থাপকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগে যৌথ বাহিনীর অভিযান

শাহান সাহাবুদ্দিন, গাজীপুর থেকে

গাজীপুর মহানগরের পোড়াবাড়ী-মাস্টারবাড়ী এলাকায় একটি সমবায় সমিতির শাখা ব্যবস্থাপকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ছাত্রদল ও যুবদলের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। রোববার (১১ মে ২০২৫) দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় ।

আটককৃতরা হলেন:

বোরহান উদ্দিন (২৮): গাজীপুর মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক, ভাওয়াল গাজীপুর গ্রামের বাসিন্দা।

ইসমাইল হোসেন (৪০): মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য, দক্ষিণ সালনা এলাকার বাসিন্দা।মকবুল হোসেন (৪৩): মহানগর যুবদলের সদস্য, বাওরাইদ এলাকার বাসিন্দা।

মো. জাহাঙ্গীর (৪০): ভোলা সদরের ইলিসা গ্রামের বাসিন্দা।কবির হোসেন (৩২): দক্ষিণ সালনা এলাকার বাসিন্দা।শফিকুল ইসলাম (৩৬): বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দেওলি গ্রামের বাসিন্দা। মহিউদ্দিন (৩০): ঢাকার রূপনগর এলাকার বাসিন্দা।শাহিন ভূঁইয়া (৩৭): রংপুরের কোতোয়ালি থানার বাসিন্দা। পলাশ হাওলাদার (৩১): ভোলার বাগার হাওলা গ্রামের বাসিন্দা।রেজাউল করিম (৪২): নীলফামারীর সৈয়দপুর থানার খিয়ারপাড়া গ্রামের বাসিন্দা ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর নগরের পোড়াবাড়ী মাস্টারবাড়ী এলাকার সৃজনী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের শাখা ব্যবস্থাপক সোহেল রানার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন আটককৃতরা। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় সোহেল রানা বাদী হয়ে যৌথ বাহিনী ও গাজীপুর সদর থানায় অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে গাজীপুরের পোড়াবাড়ী র‌্যাব ক্যাম্পের আশেপাশের এলাকা থেকে ১০ জনকে আটক করে। পরে তাদের গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয় ।

গাজীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) কায়সার হোসেন বলেন, “১০ জনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

বিএনপি নেতাদের প্রতিক্রিয়া:
গাজীপুর মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বলেন, “ওই এনজিও’র মালিকের কাছে বিএনপি নেতার এক আত্মীয় টাকা পাবেন। এনজিও মালিক টাকা দেই-দিচ্ছি বলে দিচ্ছিলেন না। বিষয়টি নিয়ে আজ (রোববার) পোড়াবাড়ির একটি অফিসে সমঝোতা বৈঠক চলছিল। এনজিও’র মালিক সেনাবাহিনীকে ফোন করে ১০ জনকে ধরিয়ে দেন। যারা আটক হয়েছেন তারা কেউ চাঁদা দাবি করতে যায়নি।”

স্থানীয়দের অভিযোগ:
স্থানীয়রা জানান, সম্প্রতি গাজীপুর মহানগরের বিভিন্ন পাড়া-মহল্লায় চুরি, ডাকাতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, জমি দখলের ঘটনা ঘটছে। বিষয়গুলো স্থানীয় থানা পুলিশকে অবহিত করা হলেও ওইসব ঘটনাতে বিএনপির নেতাকর্মীরা জড়িত থাকায় পুলিশের সদস্যরা তাদের বিরুদ্ধে কার্যকরী কোনো পদক্ষেপ নিচ্ছেন না ।

এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫