ঝিনাইদহ সংবাদদাতা:
রেললাইন স্থাপনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে রেলপথ বাস্তবায়ন পরিষদ। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে ঝিনাইদহ শহরে রেলপথ চাই বাস্তবায়ন পরিষদের সভাপতি আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক আরিয়া ইয়াসমিন লিম্পাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা বলেন, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় রেললাইন থাকলেও ঝিনাইদহ শহরের সঙ্গে রেল সংযোগ নেই। মাগুরা থেকে ঝিনাইদহ শহর হয়ে চুয়াডাঙ্গা বা কুষ্টিয়ায় রেললাইন স্থাপনের দাবি জানান বক্তারা।
