যশোর প্রতিনিধি:
যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর তৈলকূপ গ্রামে কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে জাহা বক্স (৬৫) নামে এক বৃদ্ধ আহত হয়েছেন। তিনি ওই গ্রামের মৃত ইজ্জতুল্লাহ মোল্লার ছেলে। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আহত জাহা বক্স জানান, সকাল ১০ টায় তিনি বাড়ির পাশের টিউবওয়েল হাত মুখ ধুতে যান। এ সময় তিনি টিউবওয়েলের পাশে লাল রঙের জর্দার কৌটা দেখতে পান। জাহা বক্স বস্তুটি দেখতে কৌতুহল হয়ে খুলতে গেলে বিকট শব্দে বোমাটি বিস্ফোরণ হয়। এতে তার বাম হাতের ২টি আঙুল উড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
