Skip to content

কুরআন দিবস উপলক্ষে আলোচনা সভা ও অর্থসহ কুরআন বিতরণ

১১ মে ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার আয়োজনে আলোচনা সভা ও অর্থসহ কোরআন বিতরণ করা হয়েছে।
১১ মে রবিবার বিকাল ৫টায় সাতক্ষীরা জেলার মুন্সিপাড়াস্থ অবস্থিত আল আমিন ট্রাস্টের কনফারেন্স রুমে ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর সভাপতি মুহা. আল মামুনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মেহেদী হাসানের সঞ্চালনায় এ আলোচনা সভা ও অর্থসহ কুরআন বিতরণ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক মো. আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলার সাবেক সভাপতি, বর্তমান জেলা জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারী মাও. রুহুল আমিন। প্রেসবিজ্ঞপ্তি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫