সাতক্ষীরা প্রতিনিধি:
শহরের পুরাতন সাতক্ষীরা জেলা মন্দির মায়ের বাড়ির আয়োজনে বিশ্ব শান্তি ও সকল জীবের মঙ্গল কামনায় ১৬ প্রহর ব্যাপী নামযজ্ঞের শুভ অধিবাসের মধ্য দিয়ে শ্রীশ্রী তারকব্রহ্মা নাম সংকীর্তন নামযজ্ঞ শুরু হয়েছে।
১১মে রবিবার রাতে নাম যজ্ঞের শুভ অধিবাস ও মঙ্গল ঘট স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন জানান, ১২ ও ১৩ মে দুইদিন মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হবে। মধুর হরিনাম পরিবেশনা করবেন, নরসিংদীর পার্থ সারথী সম্প্রদায়, পাইকগাছার রিনা মিনা অষ্টসখী সম্প্রদায়, বরিশালের মনোহর পাগল সম্প্রদায়, গোপালগঞ্জের জয় গোবিন্দ সম্প্রদায়, সাতক্ষীরার বাবা লোকনাথ সম্প্রদায় ও মা আনন্দময়ী সম্প্রদায়। দুইদিন আগত ভক্তবৃন্দের জন্য প্রসাদের ব্যবস্থা থাকবে।
কুঞ্জভঙ্গ, নগর কীর্তন, ভোগরাগ শেষে ১৪ মে যশোর মনিরামপুরের কৃষ্ণা পাল এর পরিবেশনায় পদাবলী কীর্ত্তন গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শেষ হবে।
