Skip to content

কোটালীপাড়ায় রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ভ্যান চালক ও পথচারীদের মাঝে পানি, স্যালাইন ও লিফলেট বিতরণ

গোপালগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গোপালগঞ্জ ইউনিটের কোটালীপাড়া টিমের উদ্যোগে ভ্যান চালক ও পথচারীদের মাঝে বিশুদ্ধ পালি, খাবার সেলাইন এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার কোটালীপাড়া উপজেলা পরিষদেরর সামনের সড়কে এসব পানি,সেলাইন ও লিফলেট বিতরণ করা হয়।

কোটালীপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান শুভ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় রেডক্রিসেন্ট সোসাইটি কোটালীপাড়া টিমের দলনেতা সজল বালা,উপ-দলনেতা টুম্পা দাড়িয়া,সদস্য ইমন মিয়া,শিব পোদ্দার,রনি শিকদার,সৌরভ গাজী,সজিব মোল্লা উপস্থিত ছিলেন।

সজল বালা বলেন,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্দেশ মোতাবেক আমরা গোপালগঞ্জ ইউনিটের কোটালীপাড়া টিম ভ্যান চালক ও পথচারীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি, খাবার সেলাইন ও এই গরমে জনগণের করণীয় সম্পর্কে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করলাম।

কোটালীপাড়া উপজেলা সমাজসেবা অফিসার মোঃরাকিবুল হাসান শুভ বলেন, প্রচন্ড এই গরমে রেড ক্রিসেন্ট সোসাইটি কোটালীপাড়া টিম যে কাজটি করেছে তা সত্যই প্রশংসার দাবী রাখে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫