Skip to content

নেত্রকোনার কলমাকান্দায় ৭ ট্রাক বালু জব্দসহ আটক ৭ 

নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনায় অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ৭ ট্রাককে জব্দ করে চালকদেরকে আটক করেছে স্থানীয় পুলিশ।
পরে সংশ্লিষ্ট আইন অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ফাইযুল ওয়াসীমা নাহাত ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
বৃহস্পতিবার(১৫ মে) দুপুরে কলমাকান্দা উপজেলা পরিষদের সামনে মোবাইল কোর্ট পরিচালনা করে এই সাজা দেয় হয়।
সাজাপ্রাপ্তরা হলেন, খাইরুল ইসলাম (২২), মিজানুর রহমান (২৫), রুবেল মিয়া (৩৫), আমিনুল ইসলাম (২৫), আজিজুল হক (২০), সাকিল মিয়া (২২) ও নিজাম উদ্দিন (২৬)।
সাজাপ্রাপ্ত ৬ জন জরিমানা পরিশোধ করলেও নিজাম উদ্দিন অর্থদন্ডের জরিমানা পরিশোধ না করায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
উপজেলা নির্বাহী অফিসার ফাইযুল ওয়াসীমা নাহাত জানান, ১ হাজার ৪০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। যা নিলাম ডেকে বিক্রি করা হবে।
জানা গেছে, সীমান্ত নদী মহাদেও থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছিলো একটি চক্র। এরই ধারাবাহিকতায় আজ সকালে গোপন সংবাদের খবরে কলমাকান্দা থানার পুলিশ কলেজ গেইট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫