Skip to content

বিএসএফের পুশ ১৭ জন বাংলাদেশী নাগরিক বিজিবি হাতে আটক

বুর‍্যো ইনচার্জ

দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি ঠাকুরগাঁও হরিপুর চাপসার সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর পুশ করা ১৭ বাংলাদেশী নাগরিককে আটক করেছে।
আটককৃতদের ১৭ মে (শনিবার) দুপুর আনুমানিক বেলা পৌনে ৩ টার সময় দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির অধীনস্থ ঠাকুরগাঁও হরিপুর চাপসার বিওপি সীমান্ত পিলার ৩৪৮/ এমপি বরাবর ৮৭ ব্যাটালিয়ন বিএসএফ এর কর্তব্যরত সদস্য কর্তৃক ১৭ জন নাগরিককে (০২ জন পুরুষ, ১১ জন মহিলা ও ০৪ জন শিশু সন্তান) বাংলাদেশের অভ্যন্তরে পুশ ইন করে। পরে কর্তব্যরত ৪২ বিজিবি টহল দল বাংলাদেশের সীমান্ত এলাকা হতে তাদেরকে আটক করে।

আটককৃত ব্যক্তিরা হলেন যশোর জেলার কোতোয়ালি থানার রুপদিয়া গ্রামের রফিক ইসলামের স্ত্রী মোছাঃ জাহানারা বেগম (৪৫), ঝিনাইদহ জেলার কোট চাঁদপুর থানার চুয়াডাঙ্গা গ্রামের মৃত শহিরুলের স্ত্রী মোছাঃ নাছিমা বেগম (৪৫), যশোর জেলার শার্শা থানার জামতলা গ্রামের মৃত রবিউল ইসলামের স্ত্রী মোছাঃ নুর নাহার বেগম (৫০), পটুয়াখালী জেলার কলাপাড়া থানার পাটোয়া গ্রামের মৃত ইউসুফ আলীর স্ত্রী মোছাঃ ময়না বেগম (৫০), যশোর জেলার যশোর থানার সাত মাইল গ্রামের মৃত আসাদুল হকের স্ত্রী মোছাঃ সায়রা শেখ (৪০), যশোর জেলার ঝিকর পাড়া থানার শ্রী রামপুর গ্রামের মৃত রবিউল গাজীর স্ত্রীমোছাঃ রহিমা সরদার (৪৫), যশোর জেলার মনিরাম পুর থানার রাজবাড়িয়া গ্রামের আল আমিন মিয়ার স্ত্রী মোছাঃ বিলকিছ বেগম (৩৫), খাগড়াছড়ি জেলার দিঘিনালা থানার চৎড়াছড়ি গ্রামের রুহুল আমীনের স্ত্রী মোছাঃ রাশেদা বেগম (৬০), স্বামী-রুহুল আমীন, খাগড়াছড়ি জেলার দিঘিনালা থানার চংড়াছড়ি গ্রামের রুহুল আমীনের ছেলে মোঃ সাইফুল ইসলাম (৩৫), খাগড়াছড়ি জেলার দিঘিনালা থানার চংড়াছড়ি গ্রামের সাইফুল ইসলামের মেয়ে মোছাঃ নুরতাজ বেগম (৩০), খাগড়াছড়ি জেলার দিঘিনালা থানার চংড়াছড়ি গ্রামের সাইফুল ইসলামের মেয়ে মোছাঃ সায়রা খাতুন (১১) ও ছেলে মোঃ সাহেল (০৭), বরিশাল জেলার গৌড় নদী থানার বেজোহার গ্রামের সোহেল সিকদারের স্ত্রী মোছাঃ নাছিমা বেগম (৩৫), নড়াইল জেলার কালিয়া থানার পেড়লী গ্রামের ইলিয়াস মোল্লার স্ত্রী মোছাঃ লাভলী (৩৫) সহ দুই ছেলে মোঃ রহিমা মোল্লা (১৬), মোঃ সামিউল মোল্লা (৪) ও মেয়ে মোছাঃ আফসানা মোল্লা (৬)।

দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় আটক ১৭ বাংলাদেশি নাগরিকরা কাজের সন্ধানে ইতিপূর্বে (বিভিন্ন সময়ে) দালালের মাধ্যমে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতের মুম্বাই গিয়েছিলেন। আটক ব্যক্তিরা আনুমানিক ১৪-১৫ দিন পূর্বে মুম্বাই পুলিশের হাতে গ্রেফতার হন। পরে গ্রেফতার ব্যক্তিদের ঠাকুরগাঁও হরিপুর চাপসার বিওপি সীমান্ত পিলার ৩৪৮/এমপি বরাবর ৮৭ ব্যাটালিয়ন বিএসএফ সদস্যরা ১৭ জন নাগরিককে (০২ জন পুরুষ, ১১ জন মহিলা ও ০৪ জন শিশু সন্তান) বাংলাদেশের অভ্যন্তরে পুশ ইন করে। আটককৃত নাগরিকদের আত্মীয় স্বজনদের মাধ্যমে বাংলাদেশী জাতীয় পরিচয় পত্র এবং জন্ম নিবন্ধন সনদপত্র যাচাই বাছাই সঠিক হওয়ায়। তাদেরকে ঠাকুরগাঁও জেলার হরিপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানানো হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫