Skip to content

রাজশাহী নগরীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই কিশোরের মৃত্যু

রাজশাহী ব্যুরো:
রাজশাহী নগরীর সন্ধ্যায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) সংলগ্ন এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওভারব্রিজে ধাক্কা খেয়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ মে) সন্ধ্যায় দুর্ঘটনা ঘটে। নিহত দুজন নগরীর চকপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে নাহিয়ান হাসান (১৭) ও মেহেরচণ্ডি উত্তরপাড়া মহল্লার পিয়ারুল ইসলামের ছেলে পিয়াসুর রহমান পিয়াস (১৭)। দুজনেই রাজশাহীর খড়খড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পুলিশ বক্স দুজনের পরিচয় নিশ্চিত করে বলেন, সন্ধ্যার পর দুজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে লাশ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, দ্রুতগতিতে ওভারব্রিজ থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়ক বিভাজকে ধাক্কা দেয়। এ সময় দুই আরোহী নাহিয়ান ও পিয়াস গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫