Skip to content

সড়ক নির্মাণের নামে পরিবেশ ও জীববৈচিত্র্যে ধ্বংস চায় না নানিয়ারচরবাসী

রাঙ্গামাটি প্রতিনিধি:
‘বন, পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য ধ্বংসাত্মক’ এ দাবী করে পাহাড়ের একটি বিশেষ সংগঠনের প্রত্যক ইন্ধনে রাঙামাটির নানিয়ারচর-লংগদু সড়ক নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে নানিয়ারচরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৬ মে সোমবার  দুপুরে নানিয়ারচর সদর উপজেলার টিএন্ডটি বাজারে ‘নানিয়ারচর-লংগদু বন ও পরিবেশ রক্ষা কমিটির’ ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের আগে, কলেজ আদাম এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে টিএন্ডটি বাজারে এসে সমাবেশ করে।
সমাবেশে নানিয়ারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাপ্পী চাকমার সভাপতিত্বে বক্তব্য দেন স্থানীয় কারবারি (গ্রামপ্রধান) সুশান্তি চাকমা, নানিয়ারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিনয় কৃষ্ণ খীসাসহ আরও অনেকে। এতে উপস্থিত ছিলেন ৬৬ নম্বর এগারাইল্যাছড়া মৌজার হেডম্যান (মৌজাপ্রধান) ও নানিয়ারচর-লংগদু বন ও পরিবেশ রক্ষা কমিটির আহ্বায়ক জ্ঞান বিকাশ তালুকদার, নানিয়ারচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অনিতা চাকমা, সাবেক ইউপি সদস্য সেন্টু চাকমা।
সমাবেশে বক্তারা বলেন, নির্বিচারে বন উজাড় ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে জীববৈচিত্র্য হুমকির
মুখে। বন, ফসলি মাঠ ধ্বংস করে উন্নয়নের নামে নানিয়ারচর-লংগদু সংযোগ সড়ক করলে আমাদের ওপর পরিবেশগত ঝুঁকি বাড়বে। অনেকের ফসলি জমি, গাছ, ভূমি ধ্বংস হবে। আমাদের গ্রামগুলোতে এখন সুপেয় পানির তীব্র সংকট, ক্রমাগত গাছপালা নিধনের ফলে সেটি দিন দিন বাড়ছে। সড়কের নামে জীববৈচিত্র্য ধ্বংস হলে আমাদের জীবন বিপন্ন হবে, টিকে থাকা আরও কঠিন হয়ে যাবে।
সমাবেশে সভাপতির বক্তব্যে নানিয়ারচর ইউপি চেয়ারম্যান বাপ্পী চাকমা বলেন, ‘আমি আহবান জানাচ্ছি, আমাদের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপদেষ্টা আমাদের প্রকল্পটি যেন বিবেচনা করেন। প্রকল্পটি যেন বাতিল করেন। পাহাড়ে আজ পানি সংকট। জীববৈচিত্র্য হুমকির মুখে। বন ধ্বংসের ফলে পাহাড়ে পানির সংকট, জীববৈচিত্র্য হুমকিতে পড়েছে। তাই আমরা চাই আমাদের জন্য হলেও এই প্রকল্পটি বাতিল করা হোক।’
প্রসঙ্গত, রাঙামাটির নানিয়ারচর উপজেলা সদরের সঙ্গে লংগদু উপজেলার প্রায় ২৭ কিলোমিটার
সংযোগ সড়ক নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। তবে নানিয়ারচর উপজেলার মানুষ প্রকল্পটি বাস্তবায়ন হলে পরিবেশগত ঝুঁকি বাড়বে বলে মনে করছেন।
উল্ল্যেখ যে রাঙ্গামাটি- নানিয়ারচর- লংগদূ একটি  ২৪ কিলো মিটারের সংযোগ সড়ক নিয়ে এসব এলাকার বসবাসকারীরা দীর্ঘদিন ধরে দাবী করে আসছিল। এ বিষয়ে সড়ক জনপথ বিভাগ সম্ভাবয়তা যাচাই বাচাই পরবর্তি কার্যক্রম প্রক্রিয়াধীন  অবস্থায়  রয়েছে প্রকল্পটি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫