মোঃ সালাউদ্দিন:-
খাগড়াছড়ি পার্বত্য এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের অন্তর্গত ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করে আসছে।
এরই ধারাবাহিকতায় (২৬ মে) আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে একটি নতুন বসতঘর নির্মাণসহ পোশাক, শিক্ষা সামগ্রী ও খেলনা, রেশন, আসবাবপত্র দিয়ে সহায়তা করেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্নেল ইসমাইল সামস আজিজি, পি এস সি জি।

গুইমারা উপজেলার ৩নং সিন্দুকছড়ি ইউনিয়নের রোয়াজাপাড়ায় গত ১৮ এপ্রিল ২০২৫ তারিখ খেটে খাওয়া দিনমজুর অনিল বিকাশ ত্রিপুরার বসতবাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে এতে বসতঘরসহ রান্নাঘর এবং ঘরে রক্ষিত সকল মালামাল পুড়ে যায়।
পাঁচ সদস্যের পরিবারের আয়ের উৎস দিনমজুর অনিল বিকাশ ত্রিপুরা, আর্থিক ও মানসিক ভাবে দূর্বল হওয়ায়, তার আবেদনের প্রেক্ষিতে সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে পুনরায় বসবাসের জন্য ১টি নতুন বসত ঘর নির্মাণসহ সকল ধরনের ব্যবহারিক মালামাল ব্যবস্থা করে দেয় বাংলাদেশ সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন।
এ মানবিক সহায়তা পেয়ে সেনাবাহিনীর প্রতি এলাকাবাসি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এধরনের মানবিক সহায়তা বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে অব্যহত থাকবে।
