মোরেলগঞ্জ (বাগেরহাট) থেকে সাগর তালুকদার রনি:
বাগেরহাটের মোরেলগঞ্জে এক বৃদ্ধ কৃষকের ফসলি জমি দখল করে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে রাস্তা নির্মাণ করেছে প্রভাবশালী একটি মহল।
এ ঘটনায় মঙ্গলবার (২৭ মে) ভুক্তভোগী কৃষক শুশান্ত মণ্ডল বাদী হয়ে আশিষ মণ্ডল ও তার ভাই দেবাষীশ মণ্ডলের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়েরে করেছেন। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার ওসি মো. মতলুবর রহমান।
ক্ষতিগ্রস্ত কৃষক শুশান্ত মণ্ডল ও তার স্ত্রী মিতালী মণ্ডল বলেন, বাপ দাদার সম্পত্তিতে ৬০ বছর ভোগ দখল করছি। প্রতিবেশী আশীষ মণ্ডল বহিরাগত লোকজন নিয়ে এসে আমার জমির মাটি কেটে পারিবারিক রাস্তা করছে। এদিকে স্থানীয় বিপুল মণ্ডল, বিপ্রদিপ মণ্ডল, পরমানন্দ মণ্ডল, সন্ধ্যা রানীসহ গ্রামবাসীরা বলেন, একটি কাছে পরিবারের আমরা ১০টি পরিবার জিম্মি হয়ে পড়েছি। ছোট কোনো বিষয় হলেই বহিরাগত লোকজন নিয়ে এসে আমাদেরকে হুমকি দেয়। এ ঘটনায় প্রশাসনের প্রতি ন্যায় বিচার চাই।
এ বিষয়ে আশিষ মণ্ডল বলেন, তারা একই বংশের লোক দাদার ওয়ারিশ হিসেবে প্রাপ্ত জমি থেকে মাটি কেটে চলাচলের জন্য রাস্তা করা হয়েছে।
এ বিষয় মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতলুবর রহমান বলেন, জিউধরা কৃষকের মাটি কাটা বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক দেখা হচ্ছে।
