মুহা: বেলাল হোসাইন
বিশেষ প্রতিনিধি
গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
কনিবার, ৩১ মে সকালে ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী গাজীপুর জেলা প্রশাসন চত্বরে সর্বস্তরের জনতার সম্মিলনে এক বর্ণাঢ্য র্যালীউত্তোর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে ‘তামাক কোম্পানীর কুটকৌশল উন্মোচন করি,তামাক নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গাজীপুরের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সালমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, গাজীপুর কৃষি, পুলিশ, স্বাস্থ্য, যুব উন্নয়ন ও নাটাব ও সাংবাদিক কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে জেলার বিভিন্ন হাই স্কুলের ছাত্রদের মাঝে তামাকের কুফল ও প্রতিকার বিষয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী ছাত্রদের মধ্য থেকে মেধাবী ৩ জনকে আর্থিক ও সনদ প্রদান করা হয়। এরা হলো, যথাক্রমে ফাবলিহা, তাজনিন ইসলাম ও সিদরাতুল মুনতাহা ইতি। অনুষ্ঠানে বক্তাগণ, আম—জনতাকে সচেতন করার সাথে—সাথে তামাকজাতদ্রব্য ব্যবসায়ী ও ব্যবহারকারীদের জেল / জরিমানা বৃদ্ধি করার আহবান জানান।
