Skip to content

কাপাসিয়া বাজার এলাকায় যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান

শামসুল হুদা লিটন:

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে
গাজীপুরের কাপাসিয়া বাজার এলাকায় যানজট নিরসনে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয় । যানজট নিরসনে কাপাসিয়া উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও ব্যবসায়ী সমিতি সমন্বিতভাবে কার্যকর ও ফলপ্রসূ উদ্যোগ গ্রহণ করায় স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ । আজ ৪ জুন বুধবার বিকালে সংশ্লিষ্টরা যৌথ ভাবে সরেজমিনে পরিদর্শন করে জনসচেতনতা বৃদ্ধি ও পরামর্শ দিয়েছেন। উপজেলা সদর বাজার সংলগ্ন সড়কে এলোপাথাড়ি ভাবে অটোরিকশা, ভ্যান ও ট্রাক সহ বিভিন্ন যানবাহন দীর্ঘ সময় থামিয়ে রাখার ফলে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। ফলে পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সাধারণ ক্রেতারা চরম দুর্ভোগের শিকার হন। এর প্রেক্ষিতে প্রশাসনের উদ্যোগে সৃষ্ট যানজট সমস্যা নিরসনে গণসচেতনতামূলক পদক্ষেপ নেয়া হয়। কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম এর নেতৃত্বে সদর রোড পরিদর্শনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জয়নাল আবেদীন মন্ডল, থানার পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম শাহীন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন, থানার এসআই আমিনুল ইসলাম প্রমুখ। এসময় রাস্তার দুই পাশে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকা অটোরিকশা, ট্রাক, ভ্যান ও দোকানের বাইরে মালামাল রেখে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য তাৎক্ষণিক ভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়। প্রশাসনের পক্ষ থেকে ক্রেতাবিক্রেতা এবং জনসাধারণকে যানজট নিরসনে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানানো হয়। ভারী যানবাহনকে সকাল-সন্ধ্যা বাজার রোড ব্যবহার না করে বিকল্প পথে চলাচলের জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫