Skip to content

নবাবগঞ্জে বিল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ-

কচুরিপানায় ভর্তি বিলের পাড় থেকে ২৮ বছর বয়সী এক নারীর লাশ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। বুধবার(৪ জুন) দুপুর ১২টার দিকে নবাবগঞ্জের সোনাহাজরা জুবখালী এলাকায় ঢাকা- দোহার বাইপাস সড়কের পাশে বিলের পাড় হতে অর্ধনগ্ন লাশ উদ্ধার করা হয়। তবে এখনো এ নারীর কোনো পরিচয় মিলেনি। পুলিশের ধারণা কেউ হত্যা করে লাশ গুমের চেষ্টা করতে পারে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার সকাল ১১ টায় বিলে কাজ করতে গেলে কৃষকরা কচুরিপানার ভেতর লাশ দেখতে পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

মৃত ওই নারীর পরনে নীল সবুজ রঙের একটি জামা ছাড়া আর কিছুই ছিল না। লাশ অর্ধগলিত হলেও শরীরে বিভিন্ন স্থানে জখমের চিহ্ন দেখা যায়। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য দুপুর ২ টায় মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়৷ এ বিষয়ে নবাবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, এখনও লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি। তদন্ত চলছে এবং আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে৷

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫